• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সাংবাদিক থেকে পর্নো তারকা, এবার কলম্বিয়ার সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ জুলাই ২০২৬, ১৬:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

একসময় ছিলেন একজন সাংবাদিক। পরে সেই পেশা ছেড়ে প্রাপ্তবয়স্কদের বিনোদন জগতে যোগ দেন। সেখানে জনপ্রিয়তা অর্জনের পর আবারও জীবন বদলে রাজনীতিতে সক্রিয় হন। নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন তিনি কলম্বিয়ার পার্লামেন্টের সিনেটর। এভাবেই আলোচনায় উঠে এসেছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বামপন্থী রাজনীতিক দেইসি আলেজান্দ্রা ওমানা অর্টিজ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কলম্বিয়ার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রাজধানী বোগোতায় স্থানীয় সময় গত সোমবার বামপন্থী রাজনৈতিক দল হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়া এর মনোনীত প্রার্থী হিসেবে সিনেটর পদে শপথ নিয়েছেন ৩৩ বছর বয়সী দেইসি।

সাংবাদিকতা ছেড়ে ২০১৭ সালে তিনি প্রাপ্তবয়স্কদের বিনোদন জগতে প্রবেশ করেন। সেখানে ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিতি পান। প্রায় দুই বছর পর সেই অঙ্গন ছেড়ে রাজনীতিতে যোগ দেন এবং পুরোপুরি রাজনৈতিক কর্মকাণ্ডে মনোনিবেশ করেন।

গত মার্চে কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার অঞ্চল থেকে সিনেটর নির্বাচিত হন দেইসি। সোমবার আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর তিনি জানান, প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কর্মরত ব্যক্তিদের কোম্পানি ও এজেন্সির শোষণ থেকে রক্ষায় আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন।

সিনেটর পদে নির্বাচনী প্রচারণার সময় প্রকাশিত এক ভিডিওতে দেইসি বলেছিলেন, ‘ভুয়া তথ্য, কুসংস্কার ও দ্বিচারিতার কারণে রাষ্ট্র এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত নারীদের সুরক্ষা দেয়নি। কেউই এ শিল্পকে নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেয়নি।’

রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। সমালোচকদের একাংশের দাবি ছিল, পর্নো জগত ছেড়ে আসা কারও নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয়। তবে দেইসি সেই সমালোচনা প্রত্যাখ্যান করেন।

তিনি প্রশ্ন তোলেন, প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কাজ করা নারীরা কেন জনগণের ভোটে নির্বাচিত কোনো পদে যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না?

এ সময় তিনি ইতালির সাবেক আইনপ্রণেতা ইলোনা স্টালারের উদাহরণও তুলে ধরেন। একসময় পর্নো তারকা হিসেবে পরিচিত ইলোনা পরবর্তীতে ইতালির পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

দেইসি বলেন, ‘আমার অভিজ্ঞতা আমাকে বৈষম্য, স্বাধীনতার জন্য সংগ্রাম ও প্রান্তিক মানুষের অর্থনৈতিক বাস্তবতা বুঝতে সহায়তা করেছে। এসব বিষয় আমি সরাসরি পার্লামেন্টের বিতর্কে তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সমস্যা হলো, সমাজ প্রাপ্তবয়স্কদের আধেয় ঠিকই দেখে, কিন্তু ক্ষমতার জায়গায় আমাদের কথা বলার সুযোগ দিতে মোটেই রাজি নয়।’

আরও পড়ুন

ড্রোন হামলাতেই মিসরের দামিয়েত্তা বন্দরে আগুন

ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

‘নিজ দেশে ফিরে যান’ বলায় বিতর্কে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

বর্তমানে বামপন্থী সিনেটর হিসেবে দেইসি মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যৌন নির্যাতন প্রতিরোধ এবং প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কর্মরত ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করছেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

কেএম

  • সিনেটর
  • সাংবাদিক
  • পর্নো তারকা
  • কলম্বিয়া
এ সম্পর্কিত আরও খবর
দিনাজপুরে সাংবাদিকে প্রাণনাশের হুমকির অভিযোগ
দিনাজপুরে সাংবাদিকে প্রাণনাশের হুমকির অভিযোগ
সাংবাদিক ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাউফলে মামলা
সাংবাদিক ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাউফলে মামলা
সাংবাদিক বাচ্চু হামলা মামলায় গ্রেপ্তার ২
সাংবাদিক বাচ্চু হামলা মামলায় গ্রেপ্তার ২
সাগর-রুনিসহ নিহত সাংবাদিকদের বিচারের দাবিতে মানববন্ধন
সাগর-রুনিসহ নিহত সাংবাদিকদের বিচারের দাবিতে মানববন্ধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।